৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা পুলিশের একটি চৌকস টীম। “একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশে কয়েকমাস যাবত মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ (২৮ মে) কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মোঃ আলমগীর (২৪), গ্রাম- মনঘির মথনা,চকরিয়া, কক্সবাজারকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য ও মাদকাসক্তি আমাদের সমাজের একটি বিশাল সামাজিক সমস্যা।মাদকদ্রব্য সহজলভ্য হলে মাদক গ্রহনকারী লোকের সংখ্যাও বেড়ে যায়। নিষিদ্ধ জিনিসের প্রতি কিশোর- যুবসহ সকল প্রকার লোকের মধ্য আলাদা অনুসন্ধানী মনের কাজ করে।মাদকদ্রব্য তেমনই একটা জিনিস যার প্রতি সকলের একটা খারাপ উৎসাহের কাজ করে।
আর তাই প্রতিনিয়ত বেড়ে যায় মাদকাসক্ত জনগোষ্ঠীর সংখ্যা।মাদকাসক্ত জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের নিরাময় ছাড়া মাদকের এই ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সত্যি দূরুহ হয়ে পড়ছে।
// নিজস্ব প্রতিবেদক //
চট্টগ্রামের চন্দনাইশে নলকুপে জ্বলছে গ্যাস: বাপেক্স এর টিম পাঠানোর সিদ্ধান্ত

