মাদকের ভয়াবহতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আর তাই মাদকের ভয়াবহতা থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে যশোর জেলা পুলিশের কয়েকটি চৌকস টীম।
তারই ধারাবাহিকতায় যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে চর্তুমূখী সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।গতকাল যশোর জেলা গোয়েন্দা শাখার বিশেষ টীম ৪ টি পৃথক অভিযান পরিচালনা করেন।
কোতোয়ালি মডেল থানার আকিজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ১.মুমিনা খাতুন কাজল (৪২), স্বামী মৃত- আজিজুর রহমান, গ্রাম- দেয়ানা,থানা- দৌলতপুর, জেলা- খুলনা বর্তমান ঠিকানা – পাইপ পট্টি লালদিঘী পূর্বপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ৩,৮৪৫ (তিন হাজার আটশত পয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এরপর যশোর কোতোয়ালি মডেল থানার নিউমার্কেট থেকে পালবাড়ি আগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৬ বোতল রেকটিফাইট স্পিরিট ( এ্যালকোহাল) সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) কাউসার সরদার(৪৫),পিতামৃত- আতিয়ার রহমান, গ্রাম- চৌগাছা বেলেমাটিয়া, থানা- চৌগাছা, জেলা-যশোরকে গ্রেফতার করেন।
এঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া যশোর জেলার শার্শা থানার সরূপদহ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ১.৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ৩. ইসরাফিল মন্ডল (৬৬), পিতামৃত- আজিবর, মন্ডল, গ্রাম- ছোট মান্দারতলা, ৪. রাব্বী হোসেন (২১), পিতা- আশরাফুল ইসলাম, গ্রান- স্বরুপদহ, উভয়ের থানা- শার্শা, জেলা-যশোরদের গ্রেফতার করেন।
সংশ্লিষ্ট ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ যশোর কোতোয়ালি মডেল থানা এলাকার পাইপপট্টিতে পরিচালিত অভিযানে পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫.আরাফাত মিমি (২৬), পিতামৃত- আজিজুর রহমান বাবু এ্যাডভোকেট, লালদিঘী পূর্বপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ০৫ (পাঁচ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যতদিন মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে না আসবে ততদিন যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে পরিচালিত হবে।
//নিজস্ব প্রতিনিধি//

