নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইল জেলার  কালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজা ও ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ০৩:০০ ঘটিকায় কালিয়া থানা পুলিশের একটি চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল-বারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল পার্থ, মেহেদি ও তাওহিদ সহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদ আসে কালিয়া থানাধীন বড়নাল গ্রামে মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা গ্রামের উত্তর পাড়ার জয়নাল মোল্লার ছেলে মোঃ মাসুম মোল্লা(২০) ও একই গ্রামের হাসেম ফকিরের ছেলে মোঃ রানা ফকির(২৫) উভয় আসামিদের বড়নাল এলাকা হতে গ্রেফতার করিয়া তাদের নিকট হতে ১ (এক) কেজি গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *