যশোর জেলার মনিরামপুর, বাঘারপাড়া ও শার্শা থানার দুটি ইউনিয়নে তৃতীয়ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।যশোরের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী থানায় মাদক চোরাচালান,সন্ত্রাসী ও অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্মকান্ড একটু বেশি পরিলক্ষিত হয়।আর তাই নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ,র্যার,বিজিবি গতকালও বিশেষ অভিযান পরিচালনা করে।
তারই ধারাবাহিকতায় র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ির নিচতলায় রুমের ভিতরে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এবং এ সংবাদের ভিত্তিতে র্যাব-৬ বিশেষ অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক বাদশা মল্লিক (৫০) সহ অন্যরা কৌশলে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বাড়ির মালিকের নিচতলা ভবনের একটি কক্ষ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো প্যাকট থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগানসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন।
উল্লেখ্য পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে উদ্ধারকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে পলাতক আসামি বাদশা মল্লিক (৫০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ফকির একলাগাজী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

