//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ার চুকনগর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ পুলিশ।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আটলিয়া গ্রামের রোস্তমপুর গ্রামের ইবাদুল আলি সরদারের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন সরদার (৩২) ও নরনিয়া গ্রামের ইয়াকুব আলি মোড়লের ছেলে ইসরাফিল মোড়ল (২৫)কে গত বুধবার রাতে চুকনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে লুকিয়ে রাখা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দুদকের মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা নিয়ে উদ্বেগ টিআইবির

