চট্টগ্রামের অভিজাত শপিংমলে মূল্যবৃদ্ধির ট্যাগ লাগানের অভিযোগে জরিমানা

চট্টগ্রামের অভিজাত শপিংমলে মূল্যবৃদ্ধির ট্যাগ লাগানের অভিযোগে জরিমানা

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রাম মহানগরীর অভিজাতদের শপিংমল হিসেবে পরিচিত সানমার ওশ্যান সিটিতে দুই হাজার টাকার পোশাক নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা। মার্কেটের গিগল নামের কাপড়ের দোকানে পোশাকের পুরোনো স্টিকার পাল্টে বেশি দামের স্টিকার লাগানো ছিল। এমনকি একই শপিংমলে মানুষের আস্থার ব্র্যান্ড বাটা জুতার শোরুমেও দেখা গেছে দাম বদলানোর এমন চিত্র।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এমন অভিযোগের প্রমাণ পাওয়ার পর গিগলকে ৮০ হাজার টাকা জরিমানা করে। একইভাবে দেশের স্বনামধন্য বাটা সু কোম্পানির শোরুমে ক্রেতা ঠকানোর প্রমাণ পায় তারা। সানমার ওশ্যান সিটির বাটার শোরুমে এক জোড়া জুতার ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসানোর বিষয়টিরও প্রমাণ পেয়েছে অধিদপ্তর। এরপর বাটা শোরুমের কর্তৃক্ষকে সতর্ক করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। অভিযান শেষে তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদ সামনে রেখে আমরা স্যানমার ওশ্যান সিটিতে অভিযান চালিয়েছি। অভিযানে দেখা গেছে, অনেক দোকানে আগের পণ্যে পুরোনো কম দামের স্টিকার তুলে বেশি দামের স্টিকার লাগিয়ে দিয়েছে। গিগল নামের কাপড়ের দোকানে ২ হাজার টাকার একটি পোশাকে ৬ হাজার টাকার স্টিকার লাগানো হয়েছে। একইভাবে বাটা শোরুমে ১ হাজার ৯৯৯ টাকার জুতার পুরোনো ট্যাগ উঠিয়ে ২ হাজার ২৯৯ টাকার নতুন ট্যাগ বসানো হয়েছে। আমরা প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেছি।

মো. ফয়েজ উল্লাহ আরও বলেন, অভিযানে গিগলকে ৮০ হাজার টাকা এবং বাটা শোরুমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা তাদের সতর্ক করেছি। ঈদের আগে আরও অভিযান চলবে। পরে একই অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ তিনগুণ জরিমানা করা হবে বলেও জানান তিনি।

English Dainikbiswa

মারিওপোলের আর কোনো অস্তিত্ব নেই- ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *