কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা

কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা করা হয়েছে। ১১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। অভিযান পরিচালনার সময় নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পাঁচ মিষ্টির দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কেশবপুর পৌর শহরের গাজীর মোড়, ত্রিমোহিনী ও পাঁজিয়া সড়কে অবস্থিত তৃপ্তি মহলের মালিককে ২ হাজার, সুজন-নয়ন হোটেলের মালিককে ৩ হাজার, মায়ের আশির্বাদ হোটেলের মালিককে ২ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৬ হাজার, চিংড়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৮ হাজার জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় পাঁচ মিষ্টির দোকান মালিকের নিকট থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে চলমান এ অভিযান কঠোর ভাবে পরিচালিত হবে।

Daily World News

অভয়নগরে ভৈরব নদীর দখল-দূষণ বন্ধে নৌকায় মানববন্ধন

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মূত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *