//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ার চুকনগরে নিবন্ধন বিহীন, ডাক্তার-নার্স না থাকা ভ্রাম্যমান আদালত সেবা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার কে ২ মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সংশ্লিষ্ট জানা গেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে জনৈক আফজাল হোসেন সেবা ক্লিনিক নামে একটি অনিবন্ধিত ক্লিনিক খুলে বিধি অনুযায়ী ডাক্তার-নার্স নিযুক্ত না করে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে মঙ্গলবার বিকেলে ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মেডিকেল প্রাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরী আইন ১৯৮২ এর ৯ ধারার ১৩ উপধারা লঙ্ঘনের অপরাধে ক্লিনিকের ম্যানেজার নাজমুল হোসেন কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয় অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুজার হুসাইন,থানা পুলিশের সদস্যবৃন্দ।

