//সুজন মাহমুদ, মাগুরা//
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের অন্তর্গত নাওভাঙা গ্রামের গোয়ালবাথান ঘাট এলাকা থেকে ১৩/১২/২২ ইং মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সঙ্কোচখালী গ্রামের মোঃ মজিদুল হক খোকনের পুত্র,মোঃ ইমরান (২২) কে ৭৫ পিচ ইয়াবা সহ এসআই (নিরস্ত্র) কাজী শামসুল আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধৃত করে।
রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাজী শামসুল আলম জানান রাজাপুর পুলিশ ক্যাম্পের অভিযান চলমান থাকবে মাদক বা যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি,বিশেষ করে মাদকের সাথে কোনো আপোষ চলবে না।
উক্ত আসামি ইমরানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

