/আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বৈষম্যহীন ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে।
‘স্বাধীনতার পরবর্তীতে ৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনের ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার সময় আমাদের দেশ অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তিগত, শিল্পায়ন থেকে শুরু করে সকল কিছুতেই পিছিয়ে ছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা ও নেতৃত্বের কারণেই সেই অবস্থা থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করলে, অনেকেই ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলেছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বেই দেশ অকল্পনীয় গতিতে এগিয়ে যাচ্ছে।
‘সংবিধানের চার মূলনীতির মূলমন্ত্র হচ্ছে প্রগতিশীলতা। বর্তমান প্রযুক্তির যুগে বৈষম্যহীন সমাজ বলতে কেবল অর্থনৈতিক বিষয় বুঝায় না। শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষেত্রসহ সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে। সকল পর্যায়ের বৈষম্য দূর করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সকল কাজ করছে তা এখন দৃশ্যমান। দেশ হতে মৌলবাদ ও জঙ্গিবাদ ধ্বংস করতে সক্ষম হয়েছি, আর প্রগতিশীল হিসেবে পরিচিতি লাভ করেছি। প্রগতিশীলতা এবং শেখ হাসিনা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয়।’
তিনি আরো বলেন, “আমাদের দেশ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতিও দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সাথে আমাদের ধনী-দরিদ্র্যের বৈষম্য হ্রাস করতে হবে। সম্পদের সুষম বণ্টন হলে ধনী-দরিদ্র্যের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং উন্নয়ন টেকসই হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সকলে মিলেমিশে যেভাবে বাঙালিত্ব ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, ঠিক তেমনি দেশের উন্নয়নের ভাগ সকলের মাঝে সুষমভাবে বণ্টন করতে হবে।
আজ (১৩ডিসেম্বর)মঙ্গলবার বিকালে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম আঃ সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা,মোরশেদুল আলম বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় আরো বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সেলিম মোল্যা,প্রভাষক ওয়াহিদুজ্জামান, শ,ম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,মোঃ কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মুনীর হোসেন মোল্যা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস,আসাদ শেখ, রিনা পারভিন,উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া,যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, প্রভাষক ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগ নেতা হারুন মোল্যা, সাইফুল ইসলাম, ব্রজেন দাস, মোঃ ফরিদ শেখ, যুবলীগ নেতা বাদশা মিয়া,কামরুজ্জামান সোহেল, সাইদুর রহমান ছগির,এমপিরপ্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন, যুবলীগ নেতা সুব্রত বাকচী,তাহিদ মোল্যা, সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম, ফ,ম আইয়ুব আলী, আবুল কালাম আজাদ,এম শাহনেওয়াজ কবীর টিংকু,রতন মন্ডল,খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান হেলাল,আঃ করিম শেখ,ফ,ম, অহিদুল ইসলাম,জ্যাকি ইসলাম সজল,মারুফ খান,এহতেশামূল হক অপু,মহিউদ্দীন মানিক, আরিফুজ্জামান কাজল, নাজমুল হুদা অঞ্জন, রায়হান ফকিরসহ দলীয় নেতৃবৃন্দ।

