কেজি দরে তরমুজ বিক্রি করায় ০৯ জনকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা

কেজি দরে তরমুজ বিক্রি করায় ০৯ জনকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা

 

২৫ এপ্রিল থেকে দোকানপাট, শপিংমলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শর্তহিসাবে যুক্ত করা হয়েছে করোনার সংক্রমন যাতে না ছড়ায় সেজন্য সকল প্রকার স্বাস্থ্যবিধি মানতে হবে।

কিন্তু সার্বিক চিত্র খুবই ভয়ঙ্কর।করোনার এই ক্রান্তিকালে আজও অধিকাংশ ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ জনগণ করোনাকে চতুর্থ বিষয়ের মতো অবহেলায় হেলাফেলা করছে।

আমাদের পার্শ্ববর্তী দেশের করুণ দৃশ্যগুলো দেখেও কারো কোন হুঁশ হচ্ছে না। আর তাই ২৭ এপ্রিল -২০২১ রোজ মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর সিটিকর্পোরেশন এলাকার টঙ্গী বাজার, সেনাকল্যান মার্কেট,চেরাগ আলী বাজার,গাজীপুর চৌরাস্তা এবং রেলগেট ফলপট্টি এলাকায় জনস্বার্থে করোনা বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে সচেতনতা ও কেজিদরে তরমুজ বিক্রয় রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় টঙ্গী বাজারসহ ঐ সকল এলাকায় মাস্ক ব্যবহারকারীদের সংখ্যা খুবই কম।বিপনি বিতনগুলোর অবস্থাও কিছুটা নাজুক। তাই জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করা হয়।

পাশাপাশি তরমুজ ও ফলের বাজারে দোকানদারদের তরমুজ ক্রয়মূল্য পরীক্ষা করা হয় এবং কেজিতে তরমুজ বিক্রি করতে নিষেধ করার সাথে সাথে ০৯ মামলায় ১০ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।

// নিজস্ব প্রতিবেদক//

আরও পড়ুন…

তরমুজ কেজিপ্রতি আবার ৫০ থেকে ৬০ টাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *