ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে- মার্কো রুবিও

ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে- মার্কো রুবিও

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মার্কিন সিনেটর মার্কো রুবিও ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তিনি এ মন্তব্য করেন। বিজনেস ইনসাইডার এ খবর জানিয়েছে।

এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘নো ফ্লাই জোন এখন একটি শব্দগুচ্ছ। আমি নিশ্চিত নই যে, অধিকাংশ লোক এর মানে পুরোপুরি বুঝেন।’

তিনি বলেন, ‘তার মানে হলো, ২৪ ঘণ্টা উড্ডয়ন এয়াকস (এয়াবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেমস), যার মানে হচ্ছে- আকাশে রুশ বিমান এলে তাকে গুলি করে ভূপাতিত করার ইচ্ছা।’

তিনি বলেন, ‘তাই নো ফ্লাই জোন, যদি লোকজন বুঝে থাকেন, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝাচ্ছে। এর মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।’

সিনেটর রুবিও বলেন, ‘এটা এমন কোনো আইন পাশ করা নয় যে, সবাইকে তা মানতে হবে। এটা রাশিয়া ফেডারেশনের বিমান ভূপাতিত করার চেষ্টাকে অনুমোদন দেয়া, যা প্রাথমিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে।’

ইউক্রেনের আকাশসীমায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পশ্চিমা দেশগুলো এ দাবি প্রত্যাখ্যান করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা না করার কারণ জানালেন রুবিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *