এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নিলফামারীর ডোমারে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
” টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা উপপরিদর্শক শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, নারী নেত্রী ও উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবি, শিক্ষিকা নাজিরা ফেরদৌসি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরমিন জাহান, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর কিশোরি ক্লাবের আবৃত্তি প্রপক্ষক সোনামনি কলি।
আলোচনা শেষে ডোমারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

