জেলেনস্কি চা নামে চায়ের নতুন ব্র্যান্ড চালু হলো ভারতে

জেলেনস্কি চা নামে চায়ের নতুন ব্র্যান্ড চালু হলো ভারতে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের এক চা ব্যবসায়ী আসাম ব্র্যান্ডের একটি কড়া স্বাদের চায়ের নাম দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে নতুন এই ব্র্যান্ডের নামের সাথে একটি স্লোগানও যোগ হয়েছে: ‘রিয়েলি স্ট্রং’ অর্থাৎ ‘সত্যি কড়া।’

“রাশিয়ার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট যেভাবে লড়ছেন, এতে তার চরিত্রের দৃঢ়তাই প্রকাশ পেয়েছে – ঠিক যেন আমাদের এই চায়ের মতো,” বলছেন অ্যারোমিকা টি কোম্পানির কর্ণধার রঞ্জিত বড়ুয়া, “এই দুটি ব্যাপারের মধ্যে আমরা একটা তুলনা খুঁজে পেয়েছি।”

জেলেনস্কি চা তৈরি করা হয়েছে আসামের বেশ কয়েকটি চায়ের ব্লেন্ড থেকে।

মি. বড়ুয়া চা শিল্পে সাথে দীর্ঘদিন জড়িত থাকলেও সম্প্রতি তিনি চায়ের ব্লেন্ডিং ব্যবসা শুরু করেছেন।

কিন্তু ইউক্রেনের যুদ্ধের সুযোগ নিয়ে ব্যবসায়িক মুনাফা করার জন্য তিনি এই নতুন ব্র্যান্ডের চা চালু করেছেন কিনা, বিবিসি বাংলার এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সত্যি প্রচারের কথা বিবেচনা করেই এই নাম রাখার কৌশল ঠিক করা হয়েছে।

“কিন্তু একই সাথে আমাদের এই কড়া স্বাদের চায়ের জন্য এর চেয়ে কোন উপযুক্ত নাম আর খুঁজে পাইনি,” বলছেন মি. বড়ুয়া।

রাশিয়া, ইউক্রেনসহ বহু দেশে ভারতীয় চা রপ্তানি করা হয়।

কিন্তু রাশিয়ায় এই জেলেনস্কি ব্র্যান্ডের চা রপ্তানি করা হবে কিনা সে বিষয়ে মি. বড়ুয়া এখনও কোন সিদ্ধান্ত নেননি।

তিনি জানিয়েছেন, সেটা হলেও ব্র্যান্ডের নাম পরিবর্তন করতে হবে।

“জেলেনস্কি ব্র্যান্ডের চা রাশিয়ায় পাঠালে তা বিক্রি করতে অসুবিধে হবে,” বলেন তিনি। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নীলকমল ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *