রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ অগ্রাসনের জেরে পূর্ব ইউরোপের চার দেশে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। দেশগুলো হল স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায়।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোটের মহাসচিব জিনস স্টলটেনবার্গ।

এ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্ণ হলো। এই হামলার ফলে আসলে আমাদের নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে গেছে এবং ন্যাটো মনে করছে, অনাগত ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পূর্ব ইউরোপের চার দেশে আরও ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের দ্বিপাক্ষিক তিক্ত সম্পর্কের একদম গোড়ায় আছে ন্যাটো। পশ্চিমা দেশগুলোর এই সামরিক জোটকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী সদস্য’ মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব।

মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৭তম দিনে পৌঁছেছে। এর মধ্যে ইউক্রেনের দু’টি শহর খেরসন ও ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী তার দেশে ফসফরাস বোমা ছুড়েছে এবং এতে শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে। তবে এই হামলা ইউক্রেনের কোথায় চালানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে এ সম্পর্কে ন্যাটো মহাসচিব বলেন, যদি সত্যিই এমন ঘটে থাকে, সেক্ষেত্রে এটি আন্তর্জাতিক আইনের সবচেয়ে সরাসরি ও নির্লজ্জ লঙ্ঘন এবং তার ফলাফল হবে ব্যাপক ও সুদূরপ্রসারী। যুদ্ধ বা সংঘাতের প্রকৃতি সম্পর্কে এতদিন আমদের যে ধারণা ছিল, তা সম্পূর্ণ বদলে যাবে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

খুলনার রূপসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *