ইউক্রেন বলছে তারা রাশিয়ার অজস্র যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার জানিয়েছেন, ইউক্রেনের সেনারা গত ঘণ্টায় দোনবাসের দোনেৎস্ক ও  লুহানেস্কে রাশিয়ার আটটি আক্রমণ প্রতিহত করেছে।

তিনি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার তিনটি ট্যাংক, আটটি কামান ব্যবস্থা, সাতটি সেনা যান, একটি যুদ্ধ যান এবং ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের তিনটি ইউনিট ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানা এবং মারিউপোলের উপকূলের কাছে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে রাশিয়ার সেনারা।

এদিকে এর আগে শনিবার ইউক্রেনের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা রাশিয়ার আরেকটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ জাহাজ উড়িয়ে দেওয়া দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

হামলার ব্যাপারে তারা টুইটারে লিখেছে, ইউক্রেনের  বায়রাক্তার টিবি-২ ড্রোন (তুরস্কে তৈরি করা হয়েছে এ ড্রোন) রাশিয়ার ‘ল্যান্ডিং ক্রাফট অব সেরনা প্রজেক্ট’ জাহাজে হামলা চালিয়েছে।

তবে ইউক্রেনের এ দাবিগুলোর সত্যতা যাচাই বা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *