//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ২০ অক্টোবর শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহাতামিম
মাওলানা মোস্তাক আহম্মেদ। বক্তব্য দেন মুফতি আবদুল কাইযুম জমাদ্দার, মাও: আব্দুর রহমান, মুফতি ফকরুল হাসান, মুফতি ফয়জুল করিম, মাও: মুজিবুর রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আবু সালেহ, মাও: আবু সাঈদ আল মাহমুদ, মাও: আজহারুল ইসলাম, মাও: ইউসুফ আজাদি, মাও: মাসুম বিল্লাহ, মাওলানা মাহামুদুল হাসান, মাও: তৌফিকুর রহমান, মাও: জোবায়ের, কারী ওহিদুজ্জামান, হাফেজ মো: আতাউল্লাহ, প্রমুখ। আলোচনা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা স্থলে দোয়া অনুষ্ঠিত হয়।

