এমন ভয় জীবনে পাইনি- ইউক্রেনের খেরসানে অবরুদ্ধ এক পাকিস্তানি

এমন ভয় জীবনে পাইনি- ইউক্রেনের খেরসানে অবরুদ্ধ এক পাকিস্তানি

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া বলছে ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসান এখন তাদের দখলে, যদিও শহরের মেয়র এই দাবি মানেননি।

বুধবার সকালের দিকে শহরের বাসিন্দা হুসেনই, যিনি তার স্ত্রী ও তিন বছরের মেয়েকে নিয়ে একটি আ্যাপার্টমেন্টে থাকেন, ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় তাদের ভবনের সাথে লাগানো রাস্তায় রুশ ট্যাংক দাঁড়িয়ে রয়েছে, এবং রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে।

হুসেইন, যিনি একজন পাকিস্তানী নাগরিক, বিবিসিকে বলেন, জানলা দিয়ে তিনি দেখেছেন রুশ সৈন্যরা লোকজনকে সতর্ক করতে ফাঁকা গুলি ছুড়ছে এবং মানুষজন ছুটে পালাচ্ছে।

তিনি বলেন, দৃশ্যটি ছিল ‘চরম ভীতিকর’ এবং জীবনে এমন ভয় তিনি পাননি।

হুসেইন বলেন শহরে দোকানপাট বন্ধ এবং তার খাবারদাবার শেষ হওয়ার পথে। ঘরে কিছু চাল, বিনস, কিছু আলু ও টমাটো অবশিষ্ট রয়েছে।

তিনি বলেন, মেয়ের খাবারে যেন টান না পড়ে সেজন্য তিনি এবং তার স্ত্রী খুবই কম খাচ্ছেন। “আমি জানিনা লড়াইতে কত মানুষ মরবে কিন্তু খিদেয় অনেকে নিশ্চিতভাবে মরবে।“ সূত্র: বিবিসি

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

চান্দ্রায় ইউপি চেয়ারম্যানের উদ্যােগে জাটকা নিধন প্রতিরোধে আখনের হাট খালে খুটি দিয়ে বেড়া নির্মাণ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *