সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে সাপ্তাহিক ছুটি শনি-রোববার

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে সাপ্তাহিক ছুটি শনি-রোববার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে শনি ও রোববার থাকবে সাপ্তাহিক ছুটি। ১ জানুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে চার দিন ঘোষণা করা হয়।

এদিকে আমিরাত জুড়ে আড়াই দিনের ছুটি থাকলেও শারজাহতে সাপ্তাহিক ছুটি দিচ্ছে শুক্র-শনি-রোববার পুরো ৩ দিন।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র দেশটিতে ২০২১ সালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিলো। সাপ্তাহিক ছুটি শনি ও রোববার ঘোষণাকে আন্তর্জাতিক বাজারের আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *