//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয।
বঙ্গবন্ধু খেলায় কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয ও মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালযের মধ্যেকার খেলায় কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয ১ -০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান হয।
বঙ্গমাতায় রুপরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয ১-০ গোলে পরাজিত করে রামকৃষ্ণপুর চ্যাম্পিয়ান হয।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রাসার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া ও শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক মন্ডলী। খেলাটি পরিচালনা করেন নাজমুল বারী ও সমারেশ মন্ডল।

