কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি॥
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ভবিষ প্রজন্মকেও ধ্বংস করে দেয়। এটি যে সেবন করে শুধু তার ক্ষতি হয় না। মাদক একটি ভয়ঙ্কর বিষয়। আগামী দিনের শিশুদের ভাল মানুষ রূপে গড়তে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। মাদকের অপব্যবহার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘিœত হতে দেয়া যাবে না।
বৃহস্পবার কচুয়া উপজেলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী আফিসার জীনাত মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ শিকদার,মহিলা ভাইস চেয়ারমান, তাসলিমা বেগম, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, এসময় আরও উপস্তিত ছিলেন শিক্ষক, ইমাম, পুরোহিত ও সাংবাদিক সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা। কর্মশালায় মাদকদ্রব্য রোধে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণপূর্বক মতামত নেয়া হয়।

