//ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এক প্রস্তুতি মুলকসভা ১৬ জানুযারী সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয। উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ও শারমিনা পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, ক্রীড়া সংগঠক জামিল আক্তার লেলিন, এসময স্কুল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। আগামী ২৪ ও ২৫ জানূয়ারি স্থানীয় যুব সংঘ খেলার মাঠে চূডান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

