//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//
আলোচিত ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল ভালোবাসায় জয়ী হলেও ক্যানসারকে পরাজিত করতে পারেন নি। প্রেমিক মাহমুদুলের সঙ্গে ঘর বাঁধার লালিত স্বপ্ন ছিল তার। স্বপ্ন সত্যি করতে প্রেমিক মাহমুদুলও এগিয়ে এলেন ফাহমিদার সাথে। হাতে হাত বেঁধে প্রেমিক মাহমুদুল বিয়ে করে ঘর বেধেঁছিলেন ফাহমিদা কামালের সাথে।
উভয় পরিবার প্রথমে ভিন্ন ভিন্ন মতে থাকলেও ৯ মার্চ সকলের সম্মতিতে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্ত বিয়ের একবুক ভালোবাসা ফাহমিদা উপভোগ করতে পারেন নি। ১২ দিনের মাথায় তাকে চলে যেতে হলো পরপারে। না কোনো দূর্ঘটনায় নয় ! সে মরন ব্যাধি ক্যানসারের কাছেই পরাজিত হতে হল ফাহমিদাকে। সোমবার (২১ মার্চ ) সকাল সাতটার সময় চিকিৎসাধীন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চট্টগ্রামের বেসরকারী ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি থেকে এম বি এ করেন ফাহমিদা কামাল (২৬)। শিক্ষা জীবনের শেষ প্রান্তে এসে মাহমুদুলের সাথে ফাহমিদার পরিচয় থেকে সম্পর্কের সূত্রপাত। দুই পরিবার তাদের সম্পর্কের বিষয়ে অবগত হলে ২০২০ সালের শেষের দিকে তাদের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়। কিন্ত ২০২১ সালে জানুয়ারীর দিকে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।
গত সোমবার ফাহমিদা বাড়ীতে ফিরলেও অবস্থা অবনতি ঘটায় মঙ্গলবার তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার আর কোন উন্নতি হয়নি। অবশেষে সোমবার (২১) চলে যেতে হলো পরপারে।এ ব্যাপারে ফাহমিদার স্বামী মাহমুদুল হক জানান, আমাদের সম্পর্কের কথা দুই পরিবার জানতো। ফাহমিদার মনে সাহস দেয়াল লক্ষ্যে এ অবস্থায় আমরা বিয়ের ফিড়িতে বসেছি। কিন্ত কি থেকে কি হয়ে গেল জানি না। সবই সৃষ্টিকর্তার লীলাখেলা।
পড়ুণ দৈনিক বিশ্ব
কাগজ না থাকায় ১০ লাখের বেশি স্কুলে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়

