মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার বুইকরা এলাকায় এক পরিবারের বসত বাড়িতে অগিকান্ড। পরিবারের বাড়ির দুইটি কামরাসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে । অল্পের জন্য বেচেঁগেছে ঘরের ভিতরে থাকা পরিবারের লােকজন। মূহুর্তের মধ্যে আগুনের ললিয়ান শিখা ছড়িয়ে পড়ে পুরা বাড়িতে । এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ।
১১ সেপ্টেম্বর (রবিবার) আনুমানিক: ১০টার দিকে বুইকরা এলাকায় মােঃ ইয়াছিন গাজীর বাড়িতে এ অগিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে ওই বাড়ির উপড় দিয়ে ধােঁয়া দেখা যায়। তাৎক্ষণিক এলাকাবাসী নিজেরা আগুন নিভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এর একটি দল এসে এলাকাবাসীর সহযােগিতায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারছেনা পরিবারের কোনো লােক। অগিকান্ড ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মােঃ ইয়াছিন গাজী জানান, হঠাৎ করে সকালবেলায় আমার বসত বাড়িতে আগুন লাগে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দেখি,প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিভাতে থাকে পরে নেভাতে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসএ খবর দেয়।
অনেক সময় ধরে আগুন নেভাত থাকে। আমার টিনের ঘরের দুইটি কামরা পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে আমার সব মূল্যবান খাট, আলমারীসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। আমি বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার টিটব সিকদার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পেয়ে দ্রুতগতিতে ঘটনাস্ল গিয়ে এলাকাবাসীর সহযােগিতায় প্রায় আধা ঘটা চেষ্টা করে আগুন নেভাতে সঙ্গম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

