চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

//সুজন মাহমুদ//

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর এলাকার গোবিন্দপুরে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খুনের ঘটনায় সরাসরি দুজন অংশ নেন। দুজনই ইমরানের পূর্ব পরিচিত। তাদের ধরতে অভিযান চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইমরান আলমডাঙ্গা শহর থেকে গোবিন্দপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। গোবিন্দপুর এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুই যুবক ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

এলাকার আধিপত্য নিয়ে আওয়ামী লীগের অন্য একটি সহযোগী সংগঠনের স্থানীয় এক নেতার সঙ্গে ইমরানের বিরোধ চলছিল। এর জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *