রাণীশংকৈলে বৈদ্যুতিক শকে যুবক নিহত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে বুধবার (৫ আক্টোবর)
বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানাযায়, একই গ্রামের মোকতার হোসেনের বৈদ্যুতিক মিটার আমগাছের সাথে বাঁধা ছিল। গাছের কাছে যুবক আলম যাওয়া মাত্রই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনা স্থলেই আকতার আলীর পুত্র আলম (২৪) মারা যায়।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উমরাডাঙ্গী এলাকায় পুলিশ তদন্তে যাচ্ছে। তদন্তের পরে আসল রহস্য জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *