মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বেঙ্গল গেট এলাকার বাসিন্দা মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ সিয়াম(১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটি স্থানীয় ইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজী শাখার শিক্ষার্থী। এবিষয়ে গত ৪ অক্টোবর( মঙ্গলবার) ছেলেটির পিতা আমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেন, আমার ছেলে সিয়াম গত ৩ অক্টোবর (সোমবার) দুপুরে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে গায়ে কাঁদা মাটি লাগে, এমতাবস্থায় বাড়ি ফিরে আসলে ওর মা একটু বকাবকি করে। ছেলেটি কাউকে কিছু না বলে মাদ্রাসার বেডিং পত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার বাড়ির আশেপাশের একটি ছেলের কাছে বেডিং পত্র দিয়ে বলে যায়, আমি দুই তিনদিন বেড়াতে যাচ্ছি।
সেই থেকে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিনা। ছেলে হারনোর শোকে আমি পাগল হয়ে গেছি। আপনারা আমার ছেলেকে খুঁজে দিন, এই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন।
এদিকে কে বা কারা একটি মোবাইল ০১৭৫৪২২৫৮৪৫ নম্বর থেকে ফোন করে আমার কাছে তিন হাজার টাকা দাবি করেন এবং বলেন , আপনার ছেলে আমাদের কাছে আছে টাকা দিলে তাকে ফেরত দেয়া হবে । তিনি আরও বলেন, কোথাও খুঁজে না পেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, একজন মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

