//মোঃ কুরবান, রূপসা প্রতিনিধিঃ//
রূপসায় শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে বেডে গৃহবধূ তার স্বামী ও সন্তান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধুর ভাই শেখ আবু হানিফ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মুমিনবাগ নামক এলাকায় কবির হোসেন তার স্ত্রীর রাবেয়া বেগম ও তাদের কন্যা বৃষ্টিকে নিয়ে বসবাস করে আসছিল। একই স্থানে ননদ ও শশুর বাড়ির লোকেরাও বসবাস করেন।
শশুর বাড়ি থেকে গৃহবধুকে তাড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে রাবেয়া বেগমের উপর অত্যাচার করে আসছে তার ননদ ও শশুর বাড়ির লোকেরা।
গত ১৪ অক্টোবর বিকালে গৃহবধু রাবেয়ার বাড়িতে প্রবেশ করে শফিকুল ও জলিলের নেতৃত্বে ৫/৭ জন গৃহবধুর স্বামী কবির হোসেন স্ত্রী ও মেয়ে বৃষ্টিকে মারপিট করে আহত করেন। এসময় তাদের আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গৃহবধুর ভাই আবু হানিফ বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর রুপসা থানার এসআই কামরুজ্জামান হাসপাতালে আহতদের দেখতে যান।

