//জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়া, খুলনা//
খুলনার ডুমুরিয়া গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে কিশোরগ্যাং কর্তৃক জিম্মি। ৩০ লাখ টাকা চাঁদার দাবী। অতপর শ্বাসরোধ করে হত্যা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্র নিরব মন্ডল (১২) গুটুদিয়ার পূর্ব পাড়া গ্রামের শেখর মন্ডলের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় নিরব বাড়ির পাশ্ববর্তী গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় পরিবারের তাকে খোজাখুজি করে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের পিতা শেখরের কাছে একটি অজ্ঞাত পরিচয়ে ফোন ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিরবের পিতা আত্নীয় স্বজনকে জানান। সন্ধ্যার দিকে নিরবের নিখোজ বিষয়ে শেখর মন্ডল থানায় একটি জিডি করেন।
এর থানা পুলিশ ফোনের কল রেকড় এর সুত্র ধরে একজনেকে সনাক্ত করে একে একে ঘটনার সাথে জড়িত সকলকে আটক করে। শুক্রবার সকালে নিহত নিরবের বাড়ি গেলে প্রতিবেশী ও পরিবারের লোকজনদের আজাহারি দেখা যায় । মা সাথি রানী ছেলের মৃত্যুর খবরে বার বার মুচ্ছা যাচ্ছে। কাকা রতন মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন আমার জেষ্ঠৈর কি অপরাধ ছিল। তোরা কেন মারলি এর মতো নরম ভদ্র ছেলে দেখা মেলেনা। প্রতিবেশীদের মুখে একই কথা। স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন বৃহস্পতিবার হাফ স্কুল ছিল। নিরব ক্লাস করেছে। স্কুল ছুটির পর ছেলে মেয়ের আনন্দ উল্লাস করে বাড়ি ফেরে। বিকেলে দিকে নিরবের বাবা আমাকে ফোন দিলে প্রতিবেশী ছাত্রদের বাড়িতে নিরবের খবর নেই। রাতে জানতে পারি স্কুলের পরিত্যাক্ত কক্ষে পাওয়া গেছে। নিরব নিরহ প্রকৃতি।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন খবরটি পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ফোনের সুত্র ধরে দ্রুত সমযে ছাত্রের সন্ধান পাই। রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় গুটুদিয়া গ্রামের মৃত্যু সৈয়েদ সরদারের পুত্র স্কুলের ৯ ম শ্রেনীর ছাত্র সোহেল মোল্ল্যা, জেলেরডাঙ্গা গ্রামের পঙ্কজ মন্ডলের পুত্র ও ৯ ম শ্রেনীর ছাত্র পিতু মন্ডল, অনিমেশ মন্ডলের পুত্র পিয়াল মন্ডল, প্রকাশ রায়ের পুত্র হিরক মন্ডল, ও ক্ষিতিষ মন্ডলের পুত্র দিপু মন্ডল কে আটক করা হয়েছে। এরা সবাই কিশোর গ্যাং ক্রাইম প্রোট্টল দেখে উদ্ভদ্ধ হযে নিহত নিরবের পিতার কাছ থেকে অর্থ সম্পদের হাতিয়ে নেওয়া যাবে। নিরবের পিতার কাছে ৩০ লাখ টাকা চাদা দাবী করে । নিহত নিরবের লাশ সুরোতহাল রিপোট তৈরী করে খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিরবের মামা বিশ্বজিৎ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে ।

