//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
সাতক্ষীরা সদর উপজেলা সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা নীল কন্ঠ সরকার (৪৭) সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটার ৩০ মাইল এলাকার কভারভানের সাথে মোটর সাইকেল দুঘটনায় নিহত হয়।
মঙ্গলবার সকালে নিহত সহকর্মীকে এক নজরে দেখার জন্য ও শোকাহত পরিবারের সমবেদনা জানাতে উপস্থিত হন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ খুলনা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে। দীর্ঘ দিনের সহকর্মী নীল কন্ঠ সরকারের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মো: মোখলেচুর রহমান, অঞ্জন কুমার বিশ্বাস, তুষার কান্তি বিশ্বাস, পরানজয় মন্ডল, সঞ্জয় দেবনাথ, কমলেশ বালা, ধ্রুব , জীবানন্দ রায়, সুভাষ গাইন, রনজিদ মন্ডল, কনিকা মন্ডল, অমিত বিশ্বাস ।

