//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) নিহত ও জুয়েল মিয়া নামের একজন গুরতর আহত হয়েছে।
শনিবার (২৮অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের টার্নিং পয়েন্টে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার ,চুকনগর বাজার থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া(৩০) মোটর সাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫ নম্বরের যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটর সাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেঁটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মূর্মুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত্যু বলে ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী।তিনি জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। কিন্তু ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু নিয়ে আটক করতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, মুমুর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ- আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

