চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত হযরত বায়োজিদ বোস্তামীর মাজার সংলগ্ন পুকুর থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। হতভাগ্য মিশুর নাম নুর আলম(৯)। সে হবিগঞ্জ সদর থানা এলাকার নুর নবঅর ছেলে।
কঙ্কাল উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বায়োজিদ বোস্তামী জেনের সহকারী পুলিশ কমিশনার মো: শাহ আলম। তিনি বলেন, গত বুধবার নগরীর বায়োজিদ বোস্তামী মাজারের পুকুর থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের প্রাথমিক অবস্’া দেখে মনে করা হচ্ছে চার, পাঁচ দিন আগে মরদেহটি পুকুরে পড়েছিল।
আনুমানিক ৯/১০ বয়সের মরদেহটির শরীরের মাংস কাছিম খেয়ে ফেলেছে। এখন শুধু কঙ্কাল অবশিষ্ট রয়েছে। উদ্ধারকৃত কঙ্কালটির ফরেনসিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে উদ্ধারকৃত কঙ্কালটি নিজ পুত্র নুর আলমের বলে দাবী করেছেন হবিগঞ্জ জেলা সদর থানা এলাকার নুর নবীর স্ত্রী হেনা বেগম। তিনি বলেন, গত শনিবার থেকে তার একমাত্র পুত্র নুর আলমকে পাওয়া যাচেছ না।
বায়োজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে শিশুর কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে সে চলে কঙ্কাল সনাক্ত করে।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

