//এম মুরশীদ আলী//
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ডোবা গ্রামের চর পাড়া এলাকায় মৃত বিকাশ সরদারের স্ত্রী (বিধবা) পুরোবী সরদার এর বাড়িতে আগুন লেগে বসত ঘরসহ সকল ব্যবহারিক মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়- গত ৩ মার্চ আনুমানিক সন্ধা ৭ টার দিকে বিদ্যুৎের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সম্পূর্ণ ঘরটি ও ব্যবহারিক মালামাল পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌছায়েও কোন রক্ষা হয় নাই। বিধবা পুরোবী সরদারের তিনটি ছেলে দিনমজুরি কাজ করেও লেখা পড়া অব্যহত রেখেছেন। এখন তাদের মাথা গুজার অবশিষ্ট রইলো না।

