জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের শরণখোলায় চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ছয় জন শ্রমিক।
নিহত শেখ মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও নিহত অপর শ্রমিক মোস্তফার বাড়ি পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে।
বজ্রপাতে আহত পাঁচজন বালু শ্রমিকরা হলো, মোঃ রাসেল গাজী (৩০), মোঃ বাবুল সওদাগার (৪৫), মোঃ খোকন গাজী (৪২), মোঃ সোহেল তালুকদার (৩০) মোঃ জলিল হাওলাদার (৪৫)।
জানাযায়, শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির সময় নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় ঘটনাস্থলেই শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫) নামে দুই বালু শ্রমিক নিহত হয়েছে।
আহতদের কে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।বজ্রপাতে আরো আহত ৬ বালু শ্রমিককের মধ্যে পাঁচ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর এক বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

