//এম মুরশীদ আলী, রূপসা//
নৌকায় অতিরিক্ত যাত্রী পারাপার করাকে কেন্দ্র করে মাঝি সমিতির সদস্য আকাশ তাদের কমিটির সহ-সভাপতিকে অন্যায় ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করায় থানায় অভিযোগ দায়ের।
ঘটনাটি রূপসার আইচগাতী ইউনিয়ন এলাকায় কালিবাড়ী খেয়া ঘাটে। সেখানকার মাঝি সমিতির নেতৃবৃন্দের নিয়ম করা থাকে, প্রতিটি নৌকায় নির্দিষ্ট সংখ্যক লোক পারাপার ব্যতিত কোন মাঝি অতিরিক্ত লোক নিতে পারবে না। কমিটির নিয়ম-কানুন উপক্ষো করে খামখেয়ালিভাবে প্রায়ই মাঝি আকাশ অতিরিক্ত যাত্রী নিয়ে পার করে থাকে। এ দিনের খবর অন্য কিছু মাঝিরা তাৎক্ষণিক কমিটির সহ সভাপতি লুতফার হককে জানায়। এরপর সহ সভাপতি ঐ মাঝিকে বাধা প্রদান এবং তার নৌকা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। এ ঘটনার জের হিসেবে মাঝি আকাশ ক্ষিপ্ত হয়ে থাকে। গত ১৬ নভেম্বর সংঘবদ্ধ লোকজন নিয়ে কমিটির সহ সভাপতি লুতফার হককে চায়ের দোকানে বেদম মারপিট মারাত্মক রক্তাক্ত জখম করে। আহত লুৎফর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রূপসা থানায় ১৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার ব্যাপারে রূপসা থানা ওসি মো. মনিরুল ইসলাম বলেন- অপরাধী যেই হোক কোন প্রকার ছাড় পাবে না। সে এত অল্প বয়সের যুবক হয়ে একজন বয়স্ক বৃদ্ধাকে মারপিট করা বিষয়টি তদন্ত শেষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

