রাজশাহীর বাঘায় উপজেলার পলাশী ফতেহপুরের দুর্গম চর এলাকার আশরাফ ঘোষের মহিষের খামার থেকে চুরি হওয়া ১২টি মহিষসহ ১ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
আজ (২৫ মে) দুপুর ১ টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার বাড়ই পাড়া গ্রাম থেকে চুরি হওয়া ১২টি মহিষসহ প্রধান আসামিকে আটক করা হয়। রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় বাঘা থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সাথে ছিলেন এসআই মোঃ মামুনুর রশীদ এ এস আই আবুবক্করসহ সঙ্গীয় পুলিশ ফোর্স, সবাই মধ্য রাত হতে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে । পুঠিয়া থানা পুলিশকে অবহিত করে তাদের সহায়তা নিয়ে পুঠিয়া থানা থেকে চোরাইকৃত ১২ টি মহিষ উদ্ধারপূর্বক চুরির প্রধান আসামীকে আটক করা করেন।
আটককৃত আসামী হলেন মো:জাহাঙ্গীর(৩০), পিতা: হাসেম খামারু।আটককৃত জাহাঙ্গীর মহিষ খামার মালিক আশরাফ ঘোষের রাখাল ছিলেন বলে জানা যায়। এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যেই প্রধান আসামীকে গ্রেফতার করেছি।
পালিয়ে যাওয়া অপরাধীকে সনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে,আমার অধীনস্থ বাঘা থানা গত মাসে রাজশাহীর শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
// বাঘা, রাজশাহী প্রতিনিধি//
ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বললেন এমপি সালাম মূর্শেদী

