১.৫ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য হাজার মানুষের জনদূর্ভোগ

১.৫ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য হাজার মানুষের জনদূর্ভোগ

 নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দিক অভিমুখে শুক্তিয়া গ্রাম সংলগ্ন শুক্তিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ এই চিত্র । পথচারীরা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন তিন চার হাজার মানুষ চলাচল করে ।

এছাড়াও কয়েক শত কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলতে গিয়ে কাঁদায় পড়ে স্কুলে যাওয়া যেমন বন্ধ হয় তেমনি একইভাবে অনেক অভিভাবক বর্ষাকালে চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে চায় না।

ফলে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয়। এছাড়া হঠাৎ করে কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে রোগীকে নিতে গেলে কোন যানবাহন না পাওয়ায় বিকল্পভাবে বাঁশ কাঠ দিয়ে মাচান তৈরি করে কাঁধে করে রোগীকে ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন হয়।

অনেক সময় যোগাযোগের সমস্যার জন্য রোগীকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বেই পথে মৃত্যু বরণ করেন। জনদূর্ভোগের বিষয়টি বিবেচনা করে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রশাসনসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *