মগবাজারে রহস্যজনক বিস্ফোরনে ৬ জন নিহত, আহত অর্ধশতাধিক

মগবাজারে রহস্যজনক বিস্ফোরনে ৬ জন নিহত, আহত অর্ধশতাধিক

//ডেস্ক রিপোর্ট//

রাজধানী ঢাকার মগবাজারে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, বিস্ফোরণের সময় মুহূর্তেই চুরমার কয়েকটি ভবনের গ্লাস।

রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মগবাজারের অয়্যারলেস এলাকায় একটি ভবনে বিস্ফোরণটি ঘটে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, তিন তলা ভবনে বিস্ফোরণটি ঘটে। ভবনটির একাংশ ধসে গেছে। এখন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, শর্মা হাউজ নামের একটি রেস্তোরাঁর ভবনে প্রথম ও দ্বিতীয় তলা ধসে গেছে। বিস্ফোরণের সড়কে থাকা দুটি বাসের গ্লাস ভেঙে গেছে। এতে যাত্রীরা আহত হয়েছেন। এছাড়া শর্মা হাউজের বিপরীতের সাতটি ভবনের গ্লাসের ভবন ভেঙে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *