//স্টাফ রিপোর্টার//
খুলনা রূপসায় বিদ্যুতের খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় খুলনা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির বাস মোড়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি এর সাথে সজোরে আঘাত করে । ঘটনাটি ঘটেছে খুলনা মোংলা মহাসড়কের কুদির বটতলা মোড়ে। অনেক বড় এ বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পাশে থাকা কুদীর বটতলা শ্মশান কালী মন্দিরের অফিস বিল্ডিংয়ে লাগে, ধারণা করা হচ্ছে এই বিল্ডিং এর কারণে বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যায়নি , আরও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বাসটি খুলনা থেকেে এসে ডানে মোড় না নিয়ে সরাসরি বৈদ্যুতিক খুঁটির এর সাথে সজোরে আঘাত করে । বাসে থাকা যাত্রীদের অধিকাংশ আহত হয়েছে তবে নিহতের কোন ঘটনা ঘটেনি । যারা বেশি আঘাত পেয়েছে কারা স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে ।
বাসটির নাম্বার: খুলনা মোট্রো ব, ১১-০০৭৩, উপস্থিত ছিলেন লকডাউন বাস্তবায়নকারী পুলিশ সদস্যরা। বৈদ্যুতিক থাম ভাঙ্গা এবং দুর্ঘটনার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে ।
রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস্যকে আসামী করে মামলা
করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

