গজারিয়ার মনাইরকান্দি গ্রামে কৃষকের বাড়ীতে ডাকাতি

গজারিয়ার মনাইরকান্দি গ্রামে কৃষকের বাড়ীতে ডাকাতি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি উত্তর পাড়া আকন্দ বাড়ী সংলগ্ন কৃষক ইসহাক মিয়ার বাড়ীতে আজ ১২ আগস্ট রাত তিন ঘটিকার সময় সংঘবদ্ধ দশ বার জনের একটি ডাকাত দল সাঁড়াশি কর্মকান্ড লুটপাট চালায়।

ভোক্তভোগি কৃষক ইহসাক মিয়া (৫৬) বলেন গভীর রাতে হঠাৎ করে ডাকাতের দল আমাদের ঘাটে কাঠের তৈরি বিশেষায়িত নৌ-যান ভীড়ায় তারপর তাদের একটি দল আমাদের ঘরে কেঁচি গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ভোক্তভোগি ইসহাক মিয়ার ছেলে শামীম (১৮) বলেন হঠাৎ ডাকাত দলের সাঁড়াশি অভিযানে ভড়কে যাই। তারা গলায় দেশীয় অস্ত্র ধরে ধরে ঘরে থাকা মালামাল লুটপাত করতে থাকে আমাদের চারটি এনড্রয়েড ফোন ও বিভিন্ন দামী আসবাব নিয়ে যায়। ভোক্তভোগি ইসহাক মিয়ার ছেলের বউ গৃহবধু আকলিমা (২২) বলেন ডাকাতের দল কেঁচি গেট ভেঙ্গে আমার ঘরে অভিনব কায়দায় আমাদের ঘরে ঢুকে পড়ে যেখান থেকে তারা আমার ননদ, শাশুড়ি ও আমার কানে গলায় থাকা প্রায় পাঁচ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়।

প্রতিবেশি শুভ মিয়া বলেন গভীর রাতে তাদের ঘরে হৈ চৈ শব্দ শুনি পরে তাদের সহযোগিতায় চিৎকার চেঁচামেচি শুরু করলে ডাকাতের দল আমাদের সদর দরজায় শাবল দিয়ে ভেঙ্গে ঘরে ঢুকার চেষ্টা চালায় পরে লোকজন এসে গেলে তারা পালিয়ে যায়। আরেক প্রতিবেশে সুরুজ মিয়া (৬০) বলেন বিগত চার বছরে দুইবার আমি নিজেই ডাকাতির স্বীকার হই এবং গতরাতে ডাকাতি হওয়া ইসহাক মিয়া বাড়ীতেও ইতিপূর্বে ডাকাতি হয়েছিল।

এই এলাকায় বর্ষা মৌসুমে প্রায়ই ডাকাতি হয়। সচেতন এলাকাবাসী কাউসার আকন্দ বলেন মেঘনা ও গোমতি নদী সংযোগ অববাহিকায় অবস্থিত অপরূপ নৈঃস্বর্গিক পরিবেশে শান্ত একটি গ্রাম মনাইরকান্দি। এই গ্রামটি নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে এলাকায় বেড়ে যায় ডাকাতের উৎপাত। প্রতি বছরই গ্রাম পাহারায় আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী দের নিয়ে গ্রাম পাহারার ব্যবস্থা করি। কিন্তু পরিতাপের বিষয় এই যে এই বছর এই যাত্রা শুরু করার পূর্বেই ঘটে গেলো আরোও একটি অনাকাঙ্ক্ষিত ডাকাতির ঘটনা।

এই বিষয় নিয়ে আমরা এলাকাবাসী উৎকন্ঠিত। এই এলাকায় ডাকাতি রোধে ও জন নিরাপত্তায় স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি ও তদারকি কাম্য।

//সৈয়দ মোঃ শাকিল. গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

বরিশাল নগরীতে পুলিশের অভিযানে ৩০০০ ইয়াবা সহ আটক ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *