অভয়নগরে মটরসাইকেল দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নিহত

অভয়নগরে মটরসাইকেল দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নিহত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ নিহত মটর সাইকেল আরোহী মিজানুর রহমান শেখ (৪৫ )  উপজেলার সরখোলা গ্রামের  আজিজুর শেখের ছেলে ৷

জানা গেছে, মিজানুর রহমান একজন মাছের ঘের ব্যবসায়ী ৷ ঘেরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সর্দার মিলের সামনে এসে পৌঁছালে যশোর-গামী মালবাহী ট্রাক-(ঢাকা মেট্টো-ক- ২০-২১২০ ) উল্টে গিয়ে মটর সাইকেল চাপা দেয় ৷

ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷  নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুলাহ জানান, ৫ সেপ্টেম্বর    ( রবিবার)রাত ৯.৪০ মিনিটের সময় সরদার মিলের গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে লোডবাহী ট্রাক উল্টে গিয়ে মটর সাইকেল আরোহী চাপা পড়ে এ দূর্ঘটনা ঘটে ৷

ট্রাক ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে ৷ ট্রাকঅভয়নগরে মটরসাইকেল দূর্ঘটনায়টি জব্দ করা হয়েছে ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *