স্বামী-স্ত্রীর ঝগড়া! অত:পর স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

স্বামী-স্ত্রীর ঝগড়া! অত:পর স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

খুলনা ব্যুরো:

খুলনার খালিশপুরে স্ত্রীর আঘাতে স্বামী মোঃ সোহেল (৩৪)এর মৃত্যু হয়েছে। নিহত সোহেল ওই এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী ওই বাড়ীর ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘রাতে স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি বা এধরনের কোন বস্তু দিয়ে স্বামীর কপালে আঘাত করে। তাৎক্ষণিক আহত স্বামীকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। তবে নিহত স্বামীর কপালে লাঠি বা ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ‘

এঘটনায় স্ত্রী সোনিয়া বেগমকে আটক রাখা হয়েছে। নিহত স্বামীর স্বজনদের সাথে আলোচনা করে মামলা দায়ের করা হবে এবং এ মামলায় স্ত্রী সোনিয়া বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *