চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিক্সা সংঘর্ষ: ট্রাফিক পুলিশসহ হতাহত- ৪

চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিক্সা সংঘর্ষ: ট্রাফিক পুলিশসহ হতাহত- ৪

চট্টগ্রামে বাস- ট্রেন- অটোরিক্সার সাথে সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর ঝাউতলা রেলস্টেশন এলাকায় মার্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ মনির হোসেন (৪০) ও সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। আহতরা হলেন আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংখাজনক বলে জানা গেছে। নিহত মোহাম্মদ মনির হোসেন নগর ট্রাফিক উত্তর জোনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর এলাকায়। অন্যদিকে নিহত বাহাউদ্দিন নগরীর পাঁচলাইশ হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাব হোসেনের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান জানান, নগরীর ঝাউতলা রেল স্টেশন এলাকায় বাস- ট্রেন-অটোরিক্সার সংঘর্ষে আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকী দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকঠাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের নাজির হাট থেকে একটি ডেমু ট্রেন নগরীর বটতলী রেল স্টেশনের দিকে আসার সময় ট্রেনটি যখন জাকির হোসেন রোর্ডের লেবেল ক্রসিং অতিক্রম করতে যাচ্ছিল সে সময় উক্ত স্থানে কোনো গেটম্যান ছিল না। তবে ঐ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ মনির হোসেন হাতের ইশারা দিয়ে দুই পাশের গাড়ি আটকে রাখেন। ঠিক ঐ মুহুত্বে জিইসি মোড়ের দিক থেকে আস একটি বেপরোয়া বাস দাড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সা ও টেম্পুকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুইটি রেল লাইনের ওপর উঠে যায় এবং ট্রেনের ধাক্কায় গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মনির হোসেনসহ দুই জন নিহত হয় ও অপর দুইজন আহত হয়েছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রবিবার থেকে ১১০ টাকায় পাওয়াযাবে সয়াবিন তেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *