ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ খেয়ে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ খেয়ে মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি গ্রামে রাকিব হাসান রকি(১৭) নামে এক তরুণ বিষ খেয়ে মারা গেছেন। রকি ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।ঘটনাটি ঘটেছে গত সোমবার ৩১ জানুয়ারি সকালে।

জানা গেছে, জমি নিয়ে রকির সঙ্গে তার বাবার কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। ঘটনার দিন সকালে বিবাদের জেরে রকি তাদের বাড়িতে বিষ পান করে। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকেলে সে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রকি তার বাড়ি রাণীশংকৈল থেকে বিষ খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালে মারা যায়।এ নিয়ে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে পোস্ট মর্টেম করে আজ( ১ ফেব্রুয়ারি) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *