//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ার মাদারতলা বাজারে ৬ মার্চ রাত ৮ দিকে বৈদ্যতিক শট সার্কিটের মাধ্যমে আগুন লেগে কাব্য মেডিকেল হল (ঔষধ ফার্মেসী)তে ১০ লক্ষ টাকার ঔষধ সহ আসবাবপত্র পুড়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউপি সদস্য দেব্রবত সরদার সুত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মাদারতলা বাজারের কাব্য মেড়িকেল হলে বৈত্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
দোকান বন্ধ থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায় এবং পুরো দোকানের আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে বাজারের স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ত্রীবতায় পাশের আর একটি দোকান পুড়তে শুরু করে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছায় রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সকালে খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

