//স্টাফ রিপোর্টার//
খুলনা জেলার রূপসা থানার নৈহাটী ইউনিয়ন সূতাল বটতলার মোড়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন জখম হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, আহতরা ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মোঃ মাসুদ কাজির ছেলে হামিম কাজি (২৮) ও একই এলাকার ইলিয়াস খানের ছেলে খান তানভির (২৫) মারত্মক আহত হয়। তাদের মটরসাইকেলটি ভেঙ্গে-মুচড়িয়ে যায়।
স্থানীয়রা জানায়, আজ ৩০ এপ্রিল দুপুরে সূতাল বটতলার মোড় এলাকায় ইটবাংঘাট্রলি মেইন সড়কে কোন সিগনাল ছাড়াই রাস্তায় উঠে। একই সময়ে হঠাৎ একটি মটরসাইকেল যোগে ২জন আরোহীসহ মুখোমুখি সংর্ঘস হয়। এতে হামিম কাজি (২৮) ও খান তানভির (২৫) মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, পরে তাদের পরিবারের সদস্যরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটানার পর রূপসা থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘাতক ইট ভাঙ্গানো ট্রলি আটক ও মটরসাইকেলটি থানা হেফাজতে রাখেন।

