ঢাকা এভারকেয়ার হাসপাতালে বুধবার (০৫মে) পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এস.এম.মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দুই ছেলে,দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন ।
এস.এম.মাহফুজুর রহমান ফুসফুস ক্যান্সার, কিডনী জনিত রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ করেই তার শ্বাসকস্ট বেড়ে যাওয়ায় প্রথমে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ২৪দিন আইসিইউতে রাখার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রবিবার (০২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে দুপুরে পৌছানোর পর তাকে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করে। ওই হাসপাতালেই বুধবার তিনি মৃত্যুবরন করেন।
প্রথমে ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু । এরপর কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে ৩বার চেয়ারম্যান নির্বাচিত হন । তারপর ৩ বার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন এস.এম.মাহফুজুর রহমান ।
তিনি কচুয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও চলমান উপজেলঅ চেয়ারম্যান ।
// ডেস্ক রিপোর্ট //
প্রধানমন্ত্রী কর্মহীন অসহায়দের পাশে…

