বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় সুনামি মোকাবেলায় যশোর জেলা পুলিশের টীম যেমন কাজ করছে ঠিক একই সাথে যশোর জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করছে পুলিশের বিশেষ টীম।
তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল-২০২১ রোজ বুধবার ২ঃ৪৫ ঘটিকায় যশোরের পুলিশের একটি চৌকস টীম শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোছাঃ নাজমা খাতুন পিতা/ স্বামী- মোঃ ফারুক মোল্যা, গ্রাম- রাজাপুর, থানা- রূপসা, ৪ কেজি গাঁজা যার বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ
এস.এম.মাহফুজুর রহমান মারা গেছেন…

