খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লীর মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লীর মৃত্যু

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের এক কলেজ ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে । খুলনা লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় মেহেরুন্নেছা শার্লী (২১) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

 

সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামানের কন্যা । শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। ফকিরহাটের আট্টাকা গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা কলেজ ছাত্রী শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো।

 

করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলা চাচার সাথে মটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে।

 

উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরুন্নেছা শার্লীর মরদেহ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে রয়েছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাংলাদেশ ফুটবল দলকে সাদর অভিনন্দন জানিয়েছেন এমপি সালাম মূর্শেদী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *