সীমান্তবর্তী যশোর জেলায় করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বগতি-

সীমান্তবর্তী যশোর জেলায় করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বগতি-

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আদৌ যারা ভারতে যায়নি তেমন লোকের শরীরে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার যশোরে নতুন করে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানান, সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।আক্রান্তের শতকরা হার ২৩.০৭ যা সমগ্র দেশের আক্রান্তের হারের দ্বিগুণেরও বেশি।

 নিজস্ব প্রতিনিধিঃ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *